ফুটবল উপভোগ করছেন ভারমালেন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১২:৪৯

 

আর্সেনাল থেকে ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনাতে আসার পরে পুরো একটি বছর ইনজুরির কারণে মাঠের বাইরে বসে দলকে ট্রেবল জিততে দেখেছেন টমাস ভারমালেন। নতুন মৌসুমে ইনজুরি মুক্ত হয়ে দলে অবদান রাখতে পেরে ফুটবলকে আবারো উপভোগ করতে শুরু করেছেন এই সেন্টারব্যাক।

পুরো একটা বছর ফুটবল থেকে বাইরে ছিলেন ইনজুরির কারণে। ফিরে এসে নতুন মৌসুমে টমাস ভারমালেন দারুণ ভাবে ফিরে এসেছেন। মালাগার বিপক্ষে লা লিগার দ্বিতীয় ম্যাচে গোল করে দলকে এনে দিয়েছেন পূর্ণ তিন পয়েন্ট। ক্লাবে যোগ দেওয়ার এক বছর পরে নিজেকে একজন প্রকৃত বার্সা খেলোয়াড় মনে করছেন এই বেলজিয়ান। তিনি বলেন, এতদিনে নিজেকে আমার একজন প্রকৃত বার্সেলোনা খেলোয়াড় মনে হচ্ছে। সবকিছুই আমার পক্ষে আসছে। আমার আর বেঞ্চে বসে থাকার ভয় নেই এবং সেরা ফর্মের খুব কাছাকাছি রয়েছি। ভারমালেন মনে করেন প্রাক মৌসুমে পরিশ্রম করার সুফল পাচ্ছেন তিনি। প্রাক মৌসুমটা খুব গুরুত্বপুর্ণ ছিল। যদিও স্প্যানিশ সুপার কাপটা আমাদের জন্য ভালো ছিল না। গত দুই ম্যাচে শুরুর একাদশে থাকায় আমি অনেক আনন্দিত। সূত্র: মার্কা।