সনির মোবাইলে প্রথম ফোর কে ক্যামেরা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৪১
 
প্রথম মোবাইল হিসেবে সনির স্মার্টফোনে ফোর কে স্ক্রিন যুক্ত করা হয়েছে। এক্সপেরিয়া জেড ফাইভ প্রিমিয়ামে ১৪ সেন্টি মিটার স্ক্রিন ভিডিও কোয়ালিটি হেরফের না করেই আল্ট্রা হাই ডেফিনেশন ভিডিও ক্যাপচার করতে পারবে।
 
সনির মোবাইলে উদ্ভাবনী বিভিন্ন সুবিধা সংবলিত মোবাইল হ্যান্ডসেট আনলেও মোবাইল ডিভিশন থেকে লাভ তুলতে পারেনি। কিন্তু সনির ক্যামেরা ডিভাইস এবং মডিউল সবসময়েই লাভজনক। ২০১৩ সালে যে ক্যামেরা মডিউল জেড ওয়ানে ব্যবহৃত হয়েছে সেটা ফেলে দিয়ে জেড ফাইভ প্রিমিয়ামে নতুন মডিউল ব্যবহার করা হয়েছে। আগেরকার মডিউলে সর্বোচ্চ ১০৮০ পিক্সেলের ভিডিও করা যেত। বর্তমানে সংযুক্ত ফোর কে সেন্সরে চার হাজার পিক্সেলে ভিডিও করা যাবে যার কোয়ালিটি আগের থেকে চারগুণ ভালো হবে। উল্লেখ্য, সনির উদ্ভাবিত পূর্ববর্তী ক্যামেরা মডিউলই প্রতিদ্বন্দী অ্যাপল, স্যামসাং, জিয়াওমি ব্যবহার করছে। সনি আশা করছে এই অর্থবছরে তারা ৫০০ মিলিয়ন ডলার ক্ষতি পুষিয়ে নিতে পারবে। বিবিসি।