প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্ভাব্য তারকা খেলোয়াড়দের তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, শ্রীলংকার তিলকরত্নে দিলশান এবং নিউজিল্যান্ডের গ্রান্ট ইলিয়ট। আগামী বছর ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় ডন পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে।
অনেক সাধনার এ পিএসএলে পোলার্ড ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের আরো চার খেলোয়াড় অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। দিলশান ছাড়াও শ্রীলংকান আরো দুই খেলোয়াড় এ টুর্নামেন্টে খেলার চুক্তি করতে পারেন বলেও রিপোর্টে বলা হয়েছে।
ইতিপূর্বে দুইবার এ টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েও ব্যর্থ হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ফেব্রুয়ারিতে শুরু হওয়া টুর্নামেন্টে বিদেশি প্রায় ২৫ খেলোয়াড় অংশ নেবে বলে জানিয়েছেন পিসিবি নির্বাহী কমিটির প্রধান নাজাম শেঠি।
পিসিবি ২০১৩ সালে একটি টি-টোয়েন্টি লিগ আয়োজনের পরিকল্পনা করেছিল কিন্তু সম্ভব হয়নি। এরপর স্পন্সরদের কাছ থেকে সাড়া না পেয়ে এবং বিভিন্ন লজিস্টিক সমস্যার ২০১৪ এবং ২০১৫ মৌসুমেও আয়োজনে ব্যর্থ হয়।
বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ইলিয়টসহ নিউজিল্যান্ডের দু’জন, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দু’জন করে এবং অস্ট্রেলিয়ার একজন টুর্নামেন্টটির প্রাথমিক তালিকায় রয়েছেন।
প্রস্তাবিত এ টুর্নামেন্টের প্রাইজ মানি এক মিলিয়ন ডলার হবে উল্লেখ করে শেঠি বলেন, ‘আমরা বিদেশি ৪০ জন খেলোয়াড়ের সঙ্গে কথা বলছি এবং ২৫ জনকে চুক্তিবদ্ধ করতে চাচ্ছি। এদের মধ্যে অন্তত ১৫ জন বিশ্বমানের হবে বলে আশা করছি।’
সম্ভাব্য খেলোয়াড় তালিকা:
ওয়েস্ট ইন্ডিজ: কাইরন পোলার্ড, সুনিল নারাইন, ডোয়াইন ব্রাভো, ডোয়াইন স্মিথ ও স্যামুয়েল বদ্রি।
শ্রীলংকা: তিলকরত্নে দিলশান, থিসারা পেরেরা, অজন্তা মেন্ডিজ। নিউজিল্যান্ড: গ্রান্ট ইলিয়ট, জেমস ফ্রাংকলিন।
দক্ষিণ আফ্রিকা: নিচার্ড লেভি, রবিন পিটারসন।
সম্ভাব্য খেলোয়াড় তালিকা:
ওয়েস্ট ইন্ডিজ: কাইরন পোলার্ড, সুনিল নারাইন, ডোয়াইন ব্রাভো, ডোয়াইন স্মিথ ও স্যামুয়েল বদ্রি।
শ্রীলংকা: তিলকরত্নে দিলশান, থিসারা পেরেরা, অজন্তা মেন্ডিজ। নিউজিল্যান্ড: গ্রান্ট ইলিয়ট, জেমস ফ্রাংকলিন।
দক্ষিণ আফ্রিকা: নিচার্ড লেভি, রবিন পিটারসন।
