রাজধানীতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ১০:২২
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের ঝাড়ুদার জাহানারা বেগমকে (৭০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
বৃহস্পতিবার রাতে তাকে খুন করে মিলনায়তনের গলিতে রেখে যায় বলে তার পরিবার অভিযোগ করে। তারা জানান, তার মাথা ও গলায় কোপের দাগ রয়েছে। নিহত জাহানারা বেগম রাজধানীর বাসাবো থানার সবুজবাগ এলাকার কদমতলার বাসিন্দা।
 
নিহতের ছেলে সুলতান মাহমুদ জানান, তার মা সবসময় কোমরে টাকা রাখেন। তার চাকরির জীবনে উপার্জন করা প্রায় চার লাখ টাকা তিনি সঙ্গেই রাখতেন। এমন হতে পারে, পরিচিত কেউ টাকা নেয়ার জন্যই তাকে হত্যা করেছে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা রাত সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করি। খুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।