শ্রীলঙ্কার কোচ মারভান আতাপাত্তু পদত্যাগ করেছেন। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে, কোনো কারণ উল্লেখ না করেই পদত্যাগ করেছেন তিনি।
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান আতাপাত্তু গত বছরের সেপ্টেম্বরে পল ফারব্রেসের পদত্যাগের পরে শ্রীলঙ্কার কোচ হিসেবে পূর্ণকালীন নিয়োগ পান।
উল্লেখ্য, আতাপাত্তুর আগে সর্বশেষ ১৯৯৯ সালে রয় ডায়াস পূর্ণকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন । দায়িত্ব নেয়ার পরেই শ্রীলঙ্কাকে ইংল্যান্ডে একটি টেস্ট জেতে এবং পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জেতে।
ধারণা করা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও ভারতের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে পরাজয় আতাপাত্তুর পদত্যাগের পেছনে কারণ হিসেবে কাজ করে। শ্রীলঙ্কা ক্রিকেট আনুষ্ঠানিক বিবৃতিতে আতাপাত্তুকে ধন্যবাদ জানিয়ে বলে, হেড কোচ ও ব্যাটিং কোচ হিসেবে আতাপাত্তুর অবদানের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট তাকে ধন্যবাদ জানাতে চায় এবং তার ভবিষ্যতের জন্য রইলো শুভকামনা। আতাপাত্তু শ্রীলঙ্কার হয়ে ১৯৯০ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৯০ টি টেস্ট ও ২৬৮ টি ওয়ানডে খেলেছেন।
এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বাংলাদেশ জাতীয় দলের হয়ে ঈর্ষণীয় সাফল্য পাওয়া স্বদেশি ব্যাটসম্যান চন্ডিকা হাথুরুসিংহেকে নতুন প্রধান কোচের পদ গ্রহণ করার প্রস্তাব দিতে পারে এসএলসি। হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ দল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপে প্রথমবারের মত কোয়ার্টাফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এরপর নিজ মাঠে টাইগাররা ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ভারত ও দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। নতুন কোচ হিসেবে গ্রাহাম ফোর্ডের কথাও ভাবছে শ্রীলংকা।
শ্রীলঙ্কা আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি খেলবে।
