সতীর্থকেই দুষলেন রোবেন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৫৫
 
ইউরোপিয়ান কাপের বাছাই পর্বে আইসল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডের ১-০ গোলের পরাজয়ের জন্য নিজেদের ডিফেন্ডার ব্রুনো মার্টিনস ইন্ডিকে দায় দিয়েছেন আরিয়েন রোবেন। ডাচ অধিনায়ক মনে করেন এই ডিফেন্ডারের বোকামির কারণেই ইউরোতে টিকে থাকতে তাদের প্লে অফ খেলতে হতে পারে।
 
পোর্তোতে খেলা ব্রুনো মার্টিনস ম্যাচের প্রথমার্ধে কোলবেইন সাইথরসনকে পেনাল্টি বক্সে ফাউল করেন। সেই ফাউলে পেনাল্টি  স্পটকিক থেকে গোল পায় আইসল্যান্ড এবং ব্রুনো লাল কার্ড পাওয়ার কারণে দশজনের দলে পরিণত হয় নেদারল্যান্ড। পেনাল্টিতে পাওয়া গোলেই আইসল্যান্ড জিতে যায় এবং দশজনের নেদারল্যান্ড সেই গোল আর শোধ করতে পারেনি। ইনজুরি নিয়ে মাঠ এই কান্ডের আগেই মাঠ ছেড়েছিলেন রোবেন। IMG0
 
এই পরাজয়ের কারণেই এখন নেদারল্যান্ড এ গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে যার কারণে তাদের প্লে অফে খেলতে হতে পারে। আর এই দায় ব্রুনোর ঘাড়ে চাপিয়ে দিয়ে বলেন, অধিনায়ক হিসেবে আমি সবসময় খেলোয়াদের পাশে থাকবো কিন্তু ব্রুনো যা করেছে সেটা স্রেফ বোকামি ছাড়া কিছু না। সে তার সতীর্থদের ডুবিয়েছে এবং আমি মনে করি এটা লজ্জাজনক।
 
অধিনায়কের কথা সমর্থন করেছেন কোচ ডেনি ব্লাইন্ড। নতুন কোচ হিসেবে পরাজয় দিয়ে শুরু করার পরে বিরক্তি ঝেড়েছেন ব্রুনোর উপরে। তিনি বলেন, আমাদের পরাজয়ের জন্য ব্রুনোকেই দায়ী মনে করি।গোল.কম