‘মানবতার জন্য আমাদের কাজ করা উচিত’

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ০০:৪৩

পাকিস্তান প্রতিবন্ধী ক্রিকেট দলের প্রতিনিধি হিসেবে কাজ করতে ঢাকায় এসেছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার রশিদ লতিফ। গতকাল শুক্রবার থেকে বিকেএসপিতে শুরু আইসিআরসি টি-টোয়োন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলা মাঠে বসে দেখেছেন তিনি। বাংলাদেশি সাংবাদিকদের সাথে আলাপকালে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘প্রতিবন্ধী ক্রিকেটারদের জন্য পাকিস্তানে ক্রিকেট বোর্ড ২০০৮ সালে অ্যাকাডেমি করেছে। এই অ্যাকাডেমিতে প্রতিবন্ধী ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে জাতীয় দলের সাবেক অনেক ক্রিকেটার নানাভাবে সাহায্য করেছে। আমিও তাদের মতোই কাজটা করছি। আমাদের উচিত মানবতার জন্য কাজ করা।’ প্রতিবন্ধী দলের সাথে এই কাজটা বেশ উপভোগ করছেন জানিয়ে পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, ‘আমি এই দলকে নিয়ে খুবই আশাবাদী। তাদের জন্য প্রতিদিন ২৪ ঘণ্টা আমি আছি।’