তার নামও পেলে, গ্রাজিয়ানো পেলে। ইতালির এই ফরোয়ার্ড ভবিষ্যত খেলোয়াড়দের জন্য দৃষ্টান্ত হতে পারেন বলে মনে করেন ইতালির কোচ অ্যান্তনিও কন্তে।
গত বৃহস্পতিবারে স্ট্রাইকার গ্রাজিয়ানো পেলের গোলে ২০১৬ বাছাই পর্বের ম্যাচে মাল্টাকে ১-০ ব্যবধানে হারিয়েছে ইতালী। সাউদ্যাম্পটনে খেলা পেলের তৃতীয় আন্তর্জাতিক গোলে এইচ গ্রুপে ক্রোয়েশিয়াকে টপকে র্শীষ স্থানে উঠে এসেছে ইতালী। প্রিমিয়ার লিগে ৪২ ম্যাচে অংশ নিয়ে ১৪ গোল আদায় করা ৩০ বছর বয়সী এই ফুটবলারকে প্রশংসায় ভাসিয়েছেন্ ইতালি কোচ অ্যান্তনিও কন্তে। তিনি বলেন, আশা করব পেলে ভাল খেলার ধারাবাহিকতা বজায় রাখবে।
পেলেকে ভিন্ন ধারার একজন ফুটবলার হিসেবে বর্ণনা করে কন্তে বলেন, আমার মনে হয় সে শারীরিক ভাবে যে টুকু গড়ে উঠেছে তেমনি গড়ে ওঠার জন্য সবার প্রত্যাশা থাকবে।বাসস
