ফ্রান্সের কাছে হারলো পর্তুগাল

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৩:০০
ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল  ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে হেরেছে। ম্যাথিউ ভালবুয়েনার ফ্রি-কিক থেকে পাওয়া গোলে জিতেছে ফ্রান্স।
 
দিদিয়ের দেশমের ফ্রান্স ম্যাচের প্রায় পুরোটা সময় পর্তুগালের উপর ছড়ি ঘোরালেও গোলের দেখা পাচ্ছিলো না। ম্যাচের ৮৫ মিনিটে ভালবুয়েনার দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করেন ফ্রান্সকে প্রাপ্য জয়টি এনে দেন। লিসবনে অনুষ্ঠিত এই ম্যাচে গোলপোস্টে সাতটি শট নিয়েছে ফ্রান্স অন্যদিকে পর্তুগাল নিয়েছে মাত্র একটি। সেই একটি শটও রোনালদো নিয়েছেন ফ্রি-কিক থেকে। গোল ডটকম