গত সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন কমেছে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৫৩
 
পুঁজিবাজারে গেল সপ্তাহেও লেনদেন কমেছে। আগের সপ্তাহের মতো এ সপ্তাহেও লেনদেন অনেক কমে গেছে।
 
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গড়ে লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ৫ লাখ টাকা। যা আগের সপ্তাহে ছিল ৪৩৫ কোটি ৩৯ লাখ টাকা। অর্থাত্ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় সাড়ে নয় শতাংশ।
 
লেনদেন কমার সাথে সাথে গত সপ্তাহে ডিএসইর মূল্য সূচক এবং বাজার মূলধনও কমেছে।