স্যার ববি চার্লটনকে ছুলেন রুনি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ১১:২৭

স্যান ম্যারিনোকে ৬-০ গোলে হারিয়ে ইউরো ২০১৬ তে নিজেদের জায়গা নিশ্চিত করলো ইংল্যান্ড। এই ম্যাচে ১ গোল করে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোল করা ববি চার্লটনকে ছুয়েছেন ওয়েইন রুনি।


স্যান ম্যারিনোর বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটেই গোল করে চার্লটনের রেকর্ড স্পর্শ করেন রুনি। এর পরে স্যান ম্যারিনোর ব্রোলির আত্মঘাতী গোলে ২-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধে ইংলিশরা আরো চার গোল করে। থিও ওয়ালকটের জোড়া গোল করেন। এছাড়া একটি করে গোল করেন বার্কলি ও কেন। এই জয়ে তিন ম্যাচ হাতে রেখেই ২০১৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইউরোতে জায়গা নিশ্চিত করলো ইংল্যান্ড। গোল ডটকম