সিলভার নৈপুণ্যে স্পেনের জয়

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ১২:৩৮

জর্ডি আলবা ও আন্দ্রেস ইনিয়েস্তার দুই গোলে স্লোভাকিয়াকে ২-০ গোলে হারিয়েছে স্পেন। এই জয়ে  ইউরো বাছাইয়ের সি গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন।


প্রথমার্ধের ম্যানচেস্টার সিটির অ্যাটাকিং মিডফিল্ডার ডেভিড সিলভার দুর্দান্ত পারফরম্যান্সে স্পেন এই জয় পায়। ডেভিড সিলভার দারুণ একটি পাস থেকে স্পেনকে এগিয়ে নেন জর্ডি আলবা। উল্লেখ্য, গত দুই বছরে স্পেনের হয়ে আলবার প্রথম গোল। বার্সেলোনার হয়ে খেলা এই রাইটব্যাকের আন্তর্জাতিক ৬ টি গোলই এসেছে প্রতিযোগিতামূলক ম্যাচে। আর দিয়েগো কস্তাকে স্লোভাকিয়ার ডি বক্সে ফাউলের শিকার হওয়ার পরে সেটা থেকে পাওয়া পেনাল্টিতে গোল করেন আন্দ্রেস ইনিয়েস্তা।

আক্রমণে অসংখ্য সুযোগ তৈরি করেছিলেন সিলভা, স্লোভাকিয়ার রক্ষণ তাকে নিয়েই ব্যস্ত থেকেছে। স্পেন গোলরক্ষক ইকার ক্যাসিয়াস তার ১০০ তম ম্যাচে কোনো গোল হজম করেননি।

এর আগে গত বছরের অক্টোবরে স্লোভাকিয়ার মাঠে হেরে এসেছিল স্পেন।