আন্তর্জাতিক অঙ্গনে বহু ম্যাচে পেস-অলরাউন্ডারের অভাবে জেতা ম্যাচ হেরেছে টিম ইন্ডিয়া। দলে পেস-অলরাউন্ডার না আসার কারণ হিসেবে ভারতীয় কন্ডিশনকেই দায়ী করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী ক্রিকেটার জ্যাক ক্যালিস।
কারো কারো মতে সর্বকালের পেস অলরাউন্ডার ক্যালিস বলেন, ভারতীয় কন্ডিশনে পেস-অলরাউন্ডার তৈরি হওয়া খুবই কঠিন। কারণ এখানকার উইকেট পেস বান্ধব নয়। ভারতের ইতিহাসে সেরা পেস-অলরাউন্ডারের তালিকায় সবার আগে নাম আসবে সাবেক অধিনায়ক কপিল দেবের। ব্যাট-বল, দুই পরিসংখ্যানেই শক্তপোক্ত কপিলের পারফরমেন্স। ১৯৯৪ সালে কপিলের বিদায়ের পর ভারত আর কোন নির্ভরযোগ্য অলরাউন্ডার পায়নি। মাঝে পেস-অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণের পথেই হাঁটচ্ছিলেন ইরফান পাঠান। কিন্তু সেটিও থমকে দাঁড়ায় শুরুর কিছুদিন পরই। তাই কপিলের মত নির্ভরযোগ্য পেস-অলরাউন্ডারের অভাবটা বেশ ভালোভাবেই টের পাচ্ছে ভারত।
তবে ভারতে পেস-অলরাউন্ডার না হওয়ার জন্য তাদের কন্ডিশনকে দুষছেন প্রোটিয়া দলের সাবেক খেলোয়াড় ক্যালিস। তার মতে, ভারতীয় কন্ডিশনে পেস-অলরাউন্ডার তৈরি করা অসম্ভব। ভারতে আমি অনেকবার সফর করেছি। এখানকার কন্ডিশন সর্ম্পকে আমার ভালো ধারণা রয়েছে। ভারতের পিচ পেস বান্ধব নয়। গরম এবং তাপমাত্রা একজন ক্রিকেটার তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদেরকে একইভাবে দক্ষতার উপর নজর দিতে হয়। সেই সাথে শারীরিক গঠনেরও প্রয়োজন রয়েছে। বাসস
