নেদারল্যান্ডের দুর্দশা অব্যাহত রয়েছে, ইউরো ২০১৬ বাছাইয়ের তুরস্কের কাছে ৩-০ ব্যবধানে হেরে এ গ্রুপের চতুর্থ স্থানে ছিটকে গেছে। ২০১৪ বিশ্বকাপের তৃতীয় স্খান অধিকারী ডাচরা এখন ইউরো বাছাই পর্ব থেকেই বাদ পড়ার সম্ভাবনার সামনে।
গত বৃহস্পতিবার আইসল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল নেদারল্যান্ড এবং লাটভিয়ার সঙ্গে ড্র করেছিল তুরস্ক। এই পরাজয়ের কারণে রবিবারের তুরস্ক-নেদারল্যান্ড ম্যাচটি এ গ্রুপ থেকে তৃতীয় স্থান তথা প্লে অফ খেলার সুযোগ নিশ্চিত করা। কিন্তু তুরস্কর বিপক্ষে হারে সেই সম্ভাবনার দরজাও প্রায় বন্ধ হয়ে গেল ডাচদের। তুরস্কের তোরকু অ্যারেনা দর্শক সমর্থনে অনুপ্রাণিত তুরস্কের হয়ে প্রথম গোলটি করেন ওগুজান ওজাইয়াকাপ। মজার ব্যাপার হচ্ছে ম্যাচের অষ্টম মিনিটে আরদা তুরানের ক্রস থেকে হেড করে গোল করা ওজাইয়াকাপ ডাচ বংশোদ্ভুত এবং নেদারল্যান্ড এর অনুর্ধ্ব ১৭ ও ১৯ দলে খেলেছেন। এই গোলে ওজাইয়াকাপের হেড থেকেও ডাচ গোলরক্ষক সিলেসেনের ভুলটাই বড় ছিল।
২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আগের গোলের কারিগর তুরান। ম্যাচের ৮৫ মিনিটে তুরস্কের ইলমাজ তৃতীয় গোলটি করেন।
রবিবার লাটভিয়াকে হারিয়ে চেক রিপাবলিক এ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে কোয়ালিফাই করে ফেলেছে। আর কাজাখস্তান এর সঙ্গে গোলশূণ্য ড্র করে আইসল্যান্ডও ফ্রান্সে খেলা নিশ্চিত করেছে। দুই ম্যাচ করে বাকি থাকতে তুরস্ক দুই পয়েন্টে এগিয়ে আছে প্লে অফ খেলার লড়াইয়ে। গোল ডটকম
এই ম্যাচে চারটি করে লক্ষ্যে শট নিয়েছে দুই দলই, যার তিনটি থেকে গোল করতে সক্ষম হয়েছে তুরস্ক।
