অভিবাসীদের চাপ সামলাতে জার্মানির কেন্দ্রীয় রাজ্য ও পৌরসভাগুলোতে বাড়তি তহবিল ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে দেশটির জোট সরকার। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসন আবেদন পদ্ধতি দ্রুততর করা, আগত অভিবাসন প্রত্যাশীদের জন্য থাকার ব্যবস্থা ও সুযোগ সুবিধা প্রদানের জন্য তিন বিলিয়ন ইউরো দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
দেশটির সমালোচকরা বলছেন, চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল জার্মানির সীমান্তগুলো খুলে দিয়ে একটি বিপদজ্জনক নজির তৈরি করছে।
রবিবার পর্যন্ত জার্মানিতে এক হাজার ৮০০ অভিবাসী পৌঁছেছে। রাজনৈতিক আশ্রয়ের নিয়মের শিথিল করে অস্ট্রিয়া ও হাঙ্গেরির সাথে একটি চুক্তি হওয়ার পর জার্মানি তাদের সীমান্ত খুলে দিয়েছে।
তবে অস্ট্রিয়ার চ্যান্সেলার ওয়ার্নার ফায়মান বলেছেন, অভিবাসীদের জন্য নেয়া জরুরি পদক্ষেপ শিথিল করা হবে। ধাপে ধাপে আগে সীমান্তে যে কঠোর অবস্থা ছিল তা আবারো বহাল করা হবে।
এর আগে হাঙ্গেরি তাদের দেশে পৌঁছানো অভিবাসন প্রত্যাশীদের পশ্চিম ইউরোপে পাওয়ার ক্ষেত্রে অবরোধ আরোপ করে। তবে শুক্রবার সেটি তুলে নিয়ে তাদের অস্ট্রিয়ার সীমান্তে পৌঁছে দেয়।
