পাঁচ জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড টি টোয়েন্টি টুর্নামেন্ট

বাংলাদেশকে তিন উইকেটে হারালো আফগানিস্তান

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৩৯

শাহরিয়ার শামীমের প্রথম অর্ধশত রানও বাংলাদেশকে বাঁচাতে পারলো না। বাংলাদেশের ছুড়ে দেওয়া ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তান তিন উইকেট ও পাঁচ বল হাতে রেখে জিতে গেছে ।


ফিজিক্যালি চ্যালেঞ্জড পাঁচ জাতি টি টোয়েন্টি সিরিজে বিকেএসপির তিন নম্বর মাঠে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মাত্র ১৮ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে টাইগারেরা।  এর পর আমিন উদ্দিন (২৬) ও অপূর্ব কুমার (১৯) কে নিয়ে দলকে টেনে নিতে থাকেন শাহরিয়ার শামীম।

 

শামীম পাঁচটি চার ও দুইটি ছক্কায় ৪৭ বলে ৫৬ রান করে অপরাজিত থাকে। পুরো ২০ ওভার ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ১১৯ রান করে বাংলাদেশ। আফগানিস্তানের আবদুল্লাহ ও মোহাম্মদ উল্লাহ দুটি করে উইকেট লাভ করেন।


 

১১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে পাঁচ ওভার এক উইকেট হারিয়ে ৩৬ রান করেছে আফগানিস্তান।

 

জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানের শুরুটা ভালো ছিল। প্রথম তিন ওভারেই ২৭ রান তুলে ফেলে তারা। নাসিমের করা এক ওভারেই আসে ১২ রান।  ধীরে সুস্থে জয়ের দিকে এগিয়ে যেতে থাকে আফগানিস্তান। শেষ পর্যন্ত ১৯ ওভার ১ বলে  সাত উইকেট হারিয়ে লক্ষ্য পেরিয়ে যায় আফগানরা। 

 

আফগানিস্তানের সর্বোচ্চ ৩২ রান করেন মোহাম্মদ উল্লাহ। বিসিবি