হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১৮ কার্টন ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দ অধিদপ্তর। এসবের ওজন প্রায় ২.১ টন।
ঢাকার সাদিয়া ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের কম্পিউটার সামগ্রী বলে হংকং থেকে আনা এসব ভিওআইপি সরঞ্জাম সোমবার জব্দ করা হয়।
কাস্টমসের মহাপরিচালক মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হংকং থেকে আসা ১১৮ কার্টন ভিওআইপি সরাঞ্জম উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিকেল সাড়ে তিনটায় কাস্টমস সদরদফতরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
