রাজধানী ঢাকাসহ ১৩৮ উপজেলা ও থানায় ভোটার তালিকা হালনাগাদের কাজ সোমবার থেকে শুরু হয়েছে। নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবারের মতো এবারও তথ্যসংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ করবেন। ২২ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ চলবে।
১ জানুয়ারি ১৯৯৮ বা তার আগে যাদের জন্ম অর্থাত্ ১ জানুয়ারি ২০১৬ সালে যাদের বয়স ১৮ বা তার বেশি, তাদের তালিকাভুক্ত করা হবে। ২০১৬ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়াও ২০১৭ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে, এবারের হালনাগাদে তাদের তথ্যও সংগ্রহ করে সংরক্ষণ করা হবে।
