পাঁচ গোলের ম্যাচে জার্মানির জয়

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ০৯:৩৪

পাঁচ গোলের দুর্দান্ত এক ম্যাচে স্কটল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে জার্মানি। টমাস মুলারের জোড়া ও ইকাই গুন্ডোগানের এক গোলে এই ম্যাচ জিতে ২০১৬ ইউরো প্রায় নিশ্চিত করে ফেলেছে জার্মানরা।


ম্যাচের ১৭ মিনিটেই স্কটল্যান্ডের রক্ষণের ভুলে জার্মানিকে এগিয়ে নেন টমাস মুলার। তবে ১০ মিনিটের মধ্যেই জার্মানির রক্ষণের খেলোয়াড়  ম্যাটস হামেলসের আত্মঘাতী গোলে সমতায় ফের স্কটরা।


তবে এর কিছুক্ষণের মধ্যে আবার জার্মানিকে এগিয়ে নেন মুলার। মারিও গোটজের বাড়িয়ে দেওয়া বলে এমিরি কেনের শট স্কটিশ গোলরক্ষক মার্শাল ফিরিয়ে দেন। কিন্তু ফিরতি শটে ঠিকই বল জালের জড়িয়ে দেন মুলার। কিন্তু ৪৩ মিনিটে  ম্যাকআর্থার ১৮ গজ দুর থেকে হাফ ভলিতে দুর্দান্ত এক গোল করে আবারো স্কটল্যান্ডকে সমতায় ফেরান।


দ্বিতীয়ার্ধের কিছুক্ষণের মধ্যেই মুলারের সঙ্গে ছোট ছোট পাস খেলে স্কটল্যান্ডের অ্যাটাকিং থার্ডে প্রবেশ করেন ইকাই গুন্ডোগান। সেখানেই মুলারের বাড়িয়ে দেওয়া বল পোস্টের খুব কাছ থেকে স্লাইড করে বলটি জালে জড়িয়ে দেন। ম্যাচে পরবর্তীতে আক্রমণে ধার কমিয়ে দিলেও বলের দখল ঠিকই ধরে রেখেছিল জার্মানি। আর স্কটল্যান্ড সমতায় ফিরতে পারেনি।


ডি গ্রুপের অন্য ম্যাচে জিব্রাল্টারকে ৮-১ গোলের বিশাল ব্যবধান হারিয়েছে পোল্যান্ড। গোল ডটকম