রাজধানীতে অজ্ঞান পার্টির ১৯ সদস্য আটক

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৩৬
রাজধানীতে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির তিন সর্দারসহ ১৯ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অজ্ঞান করার ওষুধ জব্দ করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম বিভাগের উপকমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেন।
 
তিনি জানান, ডিবি পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ওই ১৯ সদস্যকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। আটকের সময় তাদের কাছ থেকে ঘুমের ও ক্ষতিকারক ভেষজ ওষুধ উদ্ধার করা হয়।
 
এ ব্যাপারে মঙ্গলবার বেলা ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।