ভারতকে সাত উইকেটে হারিয়ে পাঁচ জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড টি টোয়েন্টি টুর্নামেন্ট এর ফাইনালের দিকে এগিয়ে গেলো বাংলাদেশ।
ভারতের দেওয়া ১১৫ রানের লক্ষ্য সাত উইকেট ও আট বল হাতে রেখে টপকে গেছে টাইগারেরা।
বিকেএসপির তিন নম্বর মাঠে টসে জিতে আগে ব্যাট করতে নামে ভারত। কুনালের ৪৯ বলে ৪৫ ও আনসুলের ২৬ রানের উপর ভর করে বাংলাদেশকে ১১৫ রানের লক্ষ্য দিতে সক্ষম হয় ভারত। বাংলাদেশের আলম খান তিনটি উইকেট লাভ করেন ও দুটি উইকেট নেন দ্রুপম।
ভারতের ১১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে বোলারদের পাত্তাই দেয়নি বাংলাদেশী ব্যাটসম্যানরা। আমিন উদ্দিনের ৪৩ বলে ৪৫ ও আফগানিস্তানের সঙ্গে অর্ধশত রান করা শাহরিয়ার শামীমের ৪২ রানের উপর ভর করে মাত্র তিন উইকেট হারিয়ে আট বল হাতে রেখেই জিতে যায় টাইগাররা। উল্লেখ্য, বাংলাদেশের দুইজন ব্যাটসম্যান রানআউট হয়েছেন। ভারতীয় বোলারদের একমাত্র সাফল্য দিনেশের একটি উইকেট।
