পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৪০
 
পুঁজিবাজারে মঙ্গলবার সার্বিক মূল্য সূচক ও লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে সাড়ে ৪০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। জ্বালানি ও ওষুধ খাতে লেনদেন হয়েছে ১৩০ কোটি টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ২৯ শতাংশ।
 
তথ্যে দেখা গেছে—ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৮২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। 
 
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৮০ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ২৮ কোটি ৯৮ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টর, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের। 
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৬১ পয়েন্ট কমে ১৪ হাজার ৬২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩২ কোটি ৪৪ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৫ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৫৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের।