সিরিয়ায় ইদলিব প্রদেশের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি দখল করেছে বিদ্রোহীরা। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে, দীর্ঘ লড়াইয়ের পর উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের এই বিমানঘাঁটি বিদ্রোহীরা দখল করে নিয়েছে। আবু আল- দুহুর নামের ঐ বিমানঘাঁটি থেকে সরকারি বাহিনীর সদস্যরা অন্যত্র সরে গেছেন।
আল-নুসরা ফ্রন্টসহ ইসলামি বিদ্রোহীদের জোট এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
