জাতীয় অ্যাথলেটিক্সে স্প্রিন্ট মাতালেন সেনাবাহিনীর শাহিনুর রহমান ও সুমি আক্তার। এই দুই জনের কল্যাণে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত ১৫০০ মিটার দৌড়ে নারী-পুরুষ উভয় ক্যাটাগরিতে স্বর্ণ পদক অর্জন করল সেনাবাহিনী। ২০ কিলোমিটার হাটায় চ্যাম্পিয়ন হয়েছেন নৌবাহিনীর এম মিলন হোসেন।
সুমি আক্তার স্প্রিন্ট সম্পন্ন করেছেন ৫ মিনিট ১৩ সেকেন্ডে। অন্যদিকে স্বর্ণ জয়ের পথে ১৫০০ মিটার স্প্রিন্ট অতিক্রম করতে শাহিনুর রহমান ব্যয় করেন ৪ মিনিট ১১ সেকেন্ড।
IMG0
আজ বৃহস্পতিবার 'ভাষা সৈনিক স্বাধীনতা পদক প্রাপ্ত এ. কে. এম. শামসুজ্জোহা স্মৃতি ৩৯তম জাতীয় অ্যাথলেটিক প্রতিযোগিতা-২০১৫'র প্রথম দিনের ৩টি ইভেন্টের দুটিতে স্বর্ণ, একটিতে রৌপ্য এবং একটিতে ব্রোঞ্জ পদক জয় করেছে সেনাবাহিনী। নৌবাহিনীর সংগ্রহে রয়েছে একটি স্বর্ণ পদক। অন্যদিকে বাংলাদেশ আনসার একটি রৌপ্য, বাংলাদেশ বর্ডার গার্ড একটি রৌপ্য এবং চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা একটি ব্রোঞ্জ পদক লাভ করেছে। প্রেস রিলিজ।
