পুঁজিবাজারে সূচকের দিনভর ওঠানামা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ২২:০৩
 
 
পুঁজিবাজারে দিনভর সূচকের ওঠানামার পর এক পয়েন্ট বেড়েছে সার্বিক মূল্য সূচক। সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। গত কয়েক দিনের মতো বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে ছিল ওষুধ ও রসায়ন খাত। এ খাতে লেনদেন হয়েছে প্রায় ৭৪ কোটি টাকা। যা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের সাড়ে ১৬ শতাংশ।
 
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৮১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। 
 
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ২৯ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৩২ কোটি ৫৬ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ারের। 
 
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩১ কোটি ১ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৫৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের।