লিগ্যাসি ফুটওয়্যার ও ইমাম বাটনের দরবৃদ্ধির তথ্য নেই

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ২২:৩৫
 
গত কয়েকদিন ধরে শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার ও ইমাম বাটন।
 
ডিএসই জানিয়েছে, দর বাড়ার কারণ জানতে চেয়ে পাঠানো নোটিশের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তথ্যে দেখা গেছে, গত ২৪ আগস্ট লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর ছিল ২৬ টাকা। আর ৯ সেপ্টেম্বর তা বেড়ে ৩৪ টাকায় গিয়ে দাঁড়ায়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে ৩১ দশমিক ৯২ শতাংশ।