রাজধানীর গুলশান শুটিং ক্লাবের পেছনের লেক থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৪০) পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরনে কালো রংয়ের প্যান্ট ছিল।
গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, গুলশান স্যুটিং ক্লাবের পেছেনের লেকে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে। লাশের হাতে, নাকে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে শুধু কালো প্যান্ট ছিল। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা করা হয়।
