স্পেনের কাতালান প্রদেশের স্বাধীনতার কথা প্রকাশ্যে বলায় স্পেনের খেলার সময়ে স্থানীয় সমর্থকেরাই জেরার্ড পিকেকে দুয়ো দিয়েছিলো। তবে বার্সেলোনার এই সেন্টার ব্যাক মনে করেন যে তাকে দুয়ো দেয়ার আসল কারণটা বার্সা-রিয়াল দ্বৈরথ।
জেরার্ড পিকে বলেন, আমার মতে এর সম্পুর্ণ কারণটা বার্সার সঙ্গে রিয়ালের দ্বৈরথ এবং তাদের লক্ষ্য করে আমার মন্তব্য। আমি মনে করি না এখানে স্পেন-ক্যাটালুনিয়া দ্বৈরথের কোনো বিষয় আছে। আমি সব সময় স্পেনের সঙ্গে প্রতিশ্রুতি বদ্ধ। এবং সবসময়ে আসি এটা প্রদর্শন করেছি।
উল্লেখ্য, বার্সেলোনা ট্রেবল জেতার উদযাপনের সময়ে পিকে রিয়াল মাদ্রিদকে নিয়ে বিদ্রুপ করেছিলেন। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলের হারের পরেও ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মদিন উদযাপনের কথার উল্লেখ করে প্রতিপক্ষকে খোঁচা দেন তিনি।
রিয়াল মাদ্রিদের সমর্থকদের দুয়োধবনি পিকের কাছে সুললিত সিম্ফোনির তুল্য! পিকে বলেন, বার্নাব্যুতে (রিয়ালের মাঠ) যখন আমাকে দুয়োধ্বনি দেওয়া তখন সেটা শুনতে কোনো সিম্ফোনির মতো লাগে। কিন্তু জাতীয় দলকে দুয়ো দেওয়াটা ঠিক নয়। এএস স্পোর্টস ও মার্কা
