রাজধানীর ভাটারা এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ঐ নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ঐ নারী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিত্সাধীন রয়েছেন। সাবেক স্বামী কৌশলে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করেন বলে জানিয়েছেন ঐ নারী।
এ ঘটনায় ভাটারা থানায় মামলা হয়েছে।
