আমি একনায়ক নই: ভন গাল

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১৭:২৬
 
ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ভন গালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দলের খেলোয়াড়রা তার এক সিদ্ধান্তে সন্তুষ্ট নন। সেই অভিযোগ উড়িয়ে দিয়ে এই ডাচম্যাচ বলেছেন, ‘আমি একনায়ক না।’
 
ভন গাল বলেছেন, বিশ্বাস করুন একনায়ক নই। আমি সবার সঙ্গে যোগাযোগ রাখি। দলের সিনিয়র খেলোয়াড় ওয়েন রুনি, মাইকেল ক্যারিক থেকে শুরু করে সবার সঙ্গে। সব খেলোয়াড়ই তার অফিসে আসেন বলেও দাবি করেছেন তিনি।

খবর গোল.কমের।