রাজধানীর খিলক্ষেত থেকে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে সাতজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির সাইবার ক্রাইম টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। রবিবার সকালে ডিএমপি গণমাধ্যম শাখা এ তথ্য জানায়।
এ বিষয়ে বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
