রবিবার সূর্যগ্রহণ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৫, ১২:৩০
 
রবিবার আংশিক সূর্যগ্রহণ চলছে। বাংলাদেশ সময় সময় সকাল ১০টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে; শেষ হবে বেলা ৩টা ৬ মিনিট ১২ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ১২টা ৫৪ মিনিট ১২ সেকেন্ডে। তবে বাংলাদেশে এ গ্রহণ দেখা যাচ্ছে না বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে।
 
স্পেস ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার আসখাব শহরের দক্ষিণ-পশ্চিমে রোববার স্থানীয় সময় ভোর ৬টা ৪ মিনিট ১৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়। অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তর-পূর্ব দিকে একই দিনে দক্ষিণ মহাসাগরে স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিট ৫১ সেকেন্ডে আংশিক সূযগ্রহণ। এর মধ্যে স অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তর প্রান্তে সকাল ৬টা ৪৫ মিনিট ৫ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ হবে।
 

স্লোহ ডট কমে সরাসরি সূর্যগ্রহণ দেখা যাবে।