ক্রিস্টিয়ানো রোনালদো এসপানিওলের বিপক্ষে পাঁচ গোল করে এসপানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ের পাশাপাশি হয়ে গেছেন লা লিগায় ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতা।
২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরে মাত্র ছয় বছরের মধ্যে ঐতিহ্যবাহী ক্লাবটির লা লিগায় সর্বকালের সেরা গোল দাতা হয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০৩ টি লিগা ম্যাচে ২৩০ গোল নিয়ে তিনি সর্বকালের তালিকায় চতুর্থ অবস্থানে আছেন। উল্লেখ্য, রাউলের ২২৮ গোল করতে ৫৫০ টি ম্যাচ লেগেছিলো। এখন তার আগে আছেন মেসি (২৮৫), টেলমো জারা (২৫১) ও হুগো সানচেজ (২৩৪)।
এছাড়া গতকালের পাঁচ গোলে তিনি মেসির সর্বোচ্চ ২১ লা লিগা হ্যাটট্রিকের রেকর্ড আবারো স্পর্শ করলেন। এর আগে গত মৌসুমে গেটাফের বিপক্ষে পাঁচ গোল করা রোনালদোই একমাত্র খেলোয়াড় যে দুটি লিগা ম্যাচে পাঁচ গোল করেছেন। এই মৌসুমেই যে এক নম্বরে থাকা মেসি ও তার মধ্যে আর কেউ থাকবে না সেটা বলাই বাহুল্য।
রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা গোলদাতা রাউল গঞ্জালেস ৭৪১ ম্যাচে ৩২৩ গোলের রেকর্ডেরও খুব কাছাকাছি রোনালদো। ৩০৩ ম্যাচে ৩১৮ গোল করেছেন রোনালদো! মার্কা
