ক্রিকেটার শাহাদাতকে সাময়িক বহিষ্কার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৫, ১৫:২৮
 
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠা পেসার শাহাদাত হোসেনকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এই তথ্য জানিয়েছেন।
 
এর আগে শনিবার  বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছিলেন, শাহাদতের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সুরাহা না হলে তাকে ক্রিকেটের বাইরে রাখা হবে। আজ এই ইঙ্গিতের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বোর্ড।
 
সম্প্রতি গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠে শাহদাত ও তার স্ত্রী বিরুদ্ধে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। ঘটনার পর থেকে তারা আত্মগোপনে আছেন।