দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলের ডিরেক্টরের দায়িত্বে থাকতে পারেন শাস্ত্রি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৫১

 ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো স্থায়ীভাবে কাউকে কোচ নিয়োগ না দেয়ায় নিজ মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলের কোচিং স্টাফের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারেন রবি শাস্ত্রি।


স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বোর্ডের একটি সূত্র জানিয়েছেন, বোর্ড নিজেদের বিভিন্ন বিষয়ে ব্যস্ত থাকায় এবং সময়ের স্বল্পতার অভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে শাস্ত্রি এবং কোচিং স্টাফের বাকি সদস্যরা তাদের দায়িত্ব পালন করে যেতে পারেন।


টিম ইন্ডিয়া ডিরেক্টর স্থায়ীভাবে নিয়োগ পেতে চান বলেও জানায় সূত্রটি।


বোর্ড সম্পাদক অনুরাগ ঠাকুর গণমাধ্যমের সঙ্গে তার সর্বশেষ আলোচনায় ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকান দলের সফরের আগেই প্রধান কোচ নিয়োগ করা হবে বলে জানিয়েছিলেন। তবে কোচ নিয়োগের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে বিসিসিআই আরো সময় নিতে পারে। বাসস