ফেসবুক সদর দফতরে যাচ্ছেন মোদী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৫, ২০:৪০
 
এমাসের শেষ দিকে মার্ক জাকারবার্গের আমন্ত্রণে ফেসবুকের সদর দফতরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেপ্টেম্বরের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরকালে ফেসবুকের সদরদফতর ঘুরে দেখবেন মোদী।
 
সংস্থার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ আজ ফেসবুক পোস্টের মাধ্যমে একথা জানান। তিনি জানান, মোদী ২৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ায় ফেসবুকের সদরদফতর সফর করবেন। ফেসবুকের সদর দফতর ঘুরে দেখার পাশাপাশি একটি আলোচনা সভাতেও যোগ দেবেন মোদী। ফেসবুকের কর্মীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যোগ দেয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
 
জাকারবার্গ জানান, ‘আমি জনসমক্ষে এ ঘোষণা দিয়ে খুব আনন্দিত যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাউন হলে প্রশ্নোত্তর অনুষ্ঠানে যোগদান করবেন।’ তিনি আরো জানান, ‘গত বছর অক্টোবরে নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফরের সৌভাগ্য হয়েছিল, তাকে ফেসবুক সদরদপ্তরে আমন্ত্রণ জানাতে পারা একটি সম্মানজনক বিষয়।’