ফু-ওয়াং সিরামিকের জমি বিক্রির সিদ্ধান্ত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৫, ২১:৩৭
 
ফু-ওয়াং সিরামিকের পরিচালনা পর্ষদ তাদের ৩ দশমিক ৯১ একর বন্ধকি জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। 
 
ডিএসই জানিয়েছে—গাজীপুরের বোকরানের এ জমি ৬ কোটি ৯০ লাখ ৯৪ হাজার টাকায় বিক্রি করে সে অর্থ ব্যাংক ঋণ পরিশোধ এবং নতুন বিনিয়োগে ব্যবহার করা হবে।