বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া টেস্ট দলে নতুন মুখ ফেকেটে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৩৬
 
আগামী মাসে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া টেস্ট দলে ডাক পেয়েছেন নতুন মুখ এন্ড্রু ফেকেটে। হঠাৎ করেই বেশ কয়েকজন তারকা খেলোয়াড় অবসর ঘোষণা করার পর টেস্ট দলে বিস্ময়করভাবে ডাক পেলেন ৩০ বছর বয়সী ফেকেটে।
 
স্টিভ স্মিথের নেতৃত্বাধীন ১৫ সদস্যের অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন নতুন মুখ টপ অর্ডার ব্যাটসম্যান ২২ বছর বয়সী ক্যামেরন ব্যানক্রফটও।
 
সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক, ব্র্যাড হাডিন, রায়ান হ্যারিস, ক্রিস রজার্স এবং শেন ওয়াটসন সকলেই টেস্ট ক্রিকেটে থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়া এ্যাশেজ সিরিজ হারার পর। এরপর একমাত্র টি-২০ ম্যাচেও পরাজিত হয় সফরকারী অস্ট্রেলিয়া। কিন্তু ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করে নতুন দায়িত্ব পাওয়া স্মিথের দল।
 
সম্প্রতি অত্যধিক চাপের কারণে দুই পেসার মিচেল জনসন ও জস হ্যাজেলউড উভয়কেই বিশ্রম দেয়া হয়েছে। ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও লেগ স্পিনার ফওয়াদ আহমেদ রয়েছেন উনজুরিতে।
 
জো বার্নস, প্যাট কমিন্স, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল এবং স্টেফেন ও’কেফি সকলেই পুনরায় ডাক পেয়েছেন চট্টগ্রাম ও ঢাকাতে অনুষ্ঠিতব্য দুই টেস্টের সিরিজের জন্য।
 
জাতীয় দল নির্বাচক রডনি মার্শ বলেন, ‘অবসর, ইনজুরি, ফর্ম এবং কন্ডিশন বিবেচনা করেই আমরা এ দল ঘোষনা করেছি। তবে এ পরিবর্তন বাংলাদেশ সফরে যাওয়া সকল খেলোয়াড়ের জন্যই একটা চমৎকার সুযোগ সৃস্টি করেছে। দলটি পুরোপুরি তারুণ্য নির্ভর, যা মধ্যে সাত জনের বয়স ২৬ অথবা তারচেয়ে কম এবং দলে থাকা ১৫ জনেরই খেলার সুযোগ থাকছে। ব্যানক্রফট ও ফেটেকের টেস্ট অভিষেক হতে যাচ্ছে এবং আগামী দিনগুলোতে তারা দলের মুল খেলোয়াড় হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার দারুন এক সুযোগ পাচ্ছে।’
 
ওয়েস্ট অস্ট্রেলিয়ান ব্যানক্রফট গত মৌসুমে প্রথম শ্রেনীর কিকেটে ৮৯৬ রান করেছেন। একই সময়ে ঘরোয়া ক্রিকেটে ফাস্ট বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩৭ উইকেট শিকার করেছেন ফেটেকে।