স্কুল হ্যান্ডবলের সেমিফাইনাল মঙ্গলবার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ২২:২২

পোলার আইসক্রীম স্কুল হ্যান্ডবলের বালক বিভাগের সেমিফাইনালে উঠেছে সেন্ট গ্রেগরিজ হাইস্কুল, সানিডেল, বিআইএসসি ও নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

সোমবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক বিভাগের দ্বিতীয় রাউন্ডের খেলায় সেন্ট গ্রেগরীজ হাই স্কুল ৩০-৩০ গোলে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়ের সঙ্গে ড্র করে। সানিডেইল ২৮-১৮ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ৩৬-২২ গোলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজকে, বিআইএসসি ২৯-১৪ গোলে সানিডেইলকে, সেন্ট গ্রেগরীজ হাই স্কুল ৩৩-১১ গোলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজকে এবং বিআইএসসি ২২-১২ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে হারায়।