মওদুদ আহমদের ছেলের ইন্তেকাল

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ১১:২০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ মওদুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সিঙ্গাপুর নেয়ার পথে তিনি মারা যান।

গত শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমান মমতাজ মওদুদকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার অবস্থার আরো অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছিল। আজ ভোরে সিঙ্গাপুরগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।