যুক্তরাষ্ট্রে অধ্যাপক হত্যা : সন্দেহভাজনের আত্মহত্যা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৫৫

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ডেল্টা স্টেট বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ইথান শ্মিথের হত্যাকারী হিসাবে সন্দেহভাজন শ্যানন ল্যাম্ব আত্মহত্যা করেছেন।

সোমবার ইথান শ্মিথকে তার বিভাগীয় দপ্তরে হত্যা করা হয় । এ হত্যাকান্ডের জন্য একই বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক শ্যানন ল্যাম্বকে সন্দেহ করা হয়।

৪৫ বছর বয়সী ল্যাম্ব একই দিন সকালে আরেক নারীকে গুলি করে হত্যা করেছেন বলেও পুলিশের সন্দেহ।

 

৪১ বছর বয়সী অ্যামি প্রেটনিস অধ্যাপক ল্যাম্বের সঙ্গে গটিয়ারে একই বাড়িতে থাকতেন। মিসিসিপিতে সোমবার সন্ধ্যায় একটি সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ জানায়, যে তারা সন্দেহভাজন ল্যাম্বের সঙ্গে কথা বলেছিলেন। তাকে আত্মসমর্পণ করতে বলা হলে ল্যাম্ব বলেন, তিনি কখনো জেলে যাবেন না। পুলিশ ধাওয়া করার সময়ে তিনি গাড়ি থেকে লাফিয়ে নিচে নামেন । উপস্থিত অফিসাররা দৌড়িয়ে তাকে ধরতে যাওয়ার সময়ে বন্দুকের গুলির আওয়াজ শোনে । কিছুক্ষণ পরে সেখান থেকে অধ্যাপক ল্যাম্ব এর মৃতদেহ উদ্ধার করে।


মিসিসিপির ক্লিভল্যান্ডে অধ্যাপক শ্মিথ ও ৩০০ মাইল দূরে গটিয়ায় প্রেটনিসের হত্যাকারী হিসেবে অধ্যাপক চার্লস ল্যাম্বকে সন্দেহ করা হলেও এই হত্যাকান্ডের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি| বিবিসি