কোরবানির ঈদ উপলক্ষে আইফোন ৬ ও আইফোন ৬ প্লাসে পাঁচ হাজার টাকা ছাড় ঘোষণা করেছে দেশে অ্যাপলের পণ্য পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়েছে, কম্পিউটার সোর্সের যে কোনো বিক্রয় শাখা থেকে ডিভাইস দুটি কিনলে এই মূল্যছাড় পাওয়া যাবে। স্টক থাকা পর্যন্ত ক্রেতারা সুবিধাটি গ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে কিস্তি সুবিধা থাকছে না।
উল্লেখ্য, আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাসের ডিসপ্লের আকার যথাক্রমে ৪ দশমিক ৭ এবং ৫ দশমিক ৫ ইঞ্চি। ৪ দশমিক ৭ ইঞ্চি পর্দার আইফোনের পুরুত্ব ৬ দশমিক ৯ মিলিমিটার এবং ৫ দশমিক ৫ ইঞ্চির ৭ দশমিক ১ মিলিমিটার। আইফোন ৬ এর ব্যাটারি লাইফ আগের মত অথবা কিছুটা বেশি হতে পারে। ৬ প্লাসে থ্রিজি নেটওয়ার্কে ২৪ ঘণ্টা কথা বলা যাবে। তুলনামূলক ছোট আইফোন ৬ এর টকটাইম হবে থ্রিজিতে ১৪ ঘণ্টা।
