আয়লানের কার্টুন এঁকে সমালোচিত শার্লি এবদো

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৫৮
 
সিরিয়ার তিন বছরের শিশু আয়লান কুর্দির কার্টুন ছেপে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফ্রান্সের ব্যঙ্গ ম্যাগাজিন শার্লি এবেদো। দ্য হাফিংটন পোস্টের প্রতিবেদনে শার্লি এবদোর ওই কার্টুন প্রকাশ নিয়ে তুমুল সমালোচনা করা হয়েছে।
 
আয়লান সমুদ্র সৈকতে মুখ থুবড়ে পরে রয়েছে, তার নীচে লেখা, 'নিজের লক্ষ্যের খুব কাছে...'। পিছনে ম্যাক ডোনাল্ডসের হ্যাপি মিলের বিজ্ঞাপন এবং দুটি বাচ্চা ওই হ্যাপি মিল খেতে চাইছে, কার্টুনটি আঁকা হয়েছে ঠিক এই রকমই।
 
বিজ্ঞাপনটি দিয়ে বোঝানো হয়েছে, পশ্চিমা শিশুরা জলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে আর ডুবে রয়েছে সিরিয়ার শিশু আইলান কুর্দি। আর এতেই শুরু হয় সমালোচনার ঝড়।
 
তুরস্কের সংবাদপত্র দ্য ডেইলি সাবার দাবি এই কার্টুন একটি শক্তিশালী উপহাস। মরক্কো বিশ্ব নিউজের অভিযোগ, 'বাক ও মতামত প্রকাশের স্বধীনতার পিছনে আসল সত্যটাই এটা'।
 
শার্লি এবদোর ফেসবুক পেজেও দেখা গেছে পাঠকদের সমালোচনার ঝড়। কেউ কেউ একে 'রুচিহীন' বলছেন। আবার কারোর কাছে, এই কার্টুন বিরক্তির কারণ।  শার্লি এবদোর পক্ষ থেকে এবইশয়ে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি। সূত্র: জিনিউজ