দিল্লিতে ডেঙ্গু সংক্রমণ

জরুরি চিকিৎসা না দেওয়া হাসপাতালগুলোকে শাস্তি দেওয়া হবে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ১৭:২০

ভারতের রাজধানী শহর দিল্লির রাজ্য সরকার মরণাপন্ন ডেঙ্গু রোগীদের চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়ার স্থানীয় হাসপাতালগুলোকে শাস্তি দেওয়ার হুমকি দিয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দুটি পরিবার অভিযোগ করেছে, হাসপাতাল থেকে তাদের ডেঙ্গু আক্রান্ত শিশুকে ফিরিয়ে দেওয়ার পরে তারা মৃত্যুবরণ করেছে।


দিল্লিতে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরের আবির্ভাব হয়েছে। বিগত এক সপ্তাহে ১৮০০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এই রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। সরকার থেকে বেসরকারি হাসপাতালগুলোতে ঝটিকা পরিদর্শন করেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । দুটি পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, নামী বেসরকারি হাসপাতাল তাদের সন্তানকে জরুরি চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়ার কারণে মারা গেছে।


কেজরিওয়াল বলেন,  এটা হৃদয় বিদারক। আমরা আরো মুনাফার জন্য অন্ধ হয়ে গেছি। আমাদের মনুষ্যত্বকে ভুললে চলবে না। যারা জরুরি চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করবে তাদের হুশিয়ার করে দিয়ে বলেন, যেসব হাসপাতাল জরুরি বিভাগে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করবে তাদের শাস্তি দিতে একটি আইন করার চেষ্টা করছি। কয়েকদিনের মধ্যেই রাজ্যসভায় সেটি নিয়ে আলোচনা করা হবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস