বিহার নির্বাচন: ‘মান কি বাত’ বন্ধের আহ্বান কংগ্রেসের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৪০
 
বিহারের নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও অনুষ্ঠান ‘মান কি বাত’ নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছে বিরোধীদল কংগ্রেস। খবর এনডিটিভির।
 
 
কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, এর মাধ্যমে আসন্ন বিহার নির্বাচনে প্রভাব বিস্তার করা হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বক্তৃতার কোনো অংশ যদি প্রভাব বিস্তার বলে মনে হয়, তাহলে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।
 
কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি রবিবারে প্রচারিত রাষ্ট্র-নিয়ন্ত্রিত বেতার অল ইন্ডিয়া রেডিও অনুষ্ঠানে তিনি তার দলের পক্ষে অন্যায্য সুবিধা আদায় করছেন। এর মাধ্যমে সরকারের সাফল্য তুলে ধরে ভোটারদের প্রতি প্রভাব বিস্তার করছেন। প্রধানমন্ত্রী বিহারের নির্বাচনের জন্য তার দল বিজেপি ও অঙ্গ সংগঠেনের পক্ষে এখন বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন। বিজেপি ও তার শরিক দল এখন তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে পরাজয়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেইসঙ্গে কংগ্রেস তার আঞ্চলিক ‘পাওয়ার হাউস’ বলে পরিচিত লালু যাদবও রয়েছেন এর বিপরীতে। পাঁচ দফায় এ ভোট মাসব্যাপী ধরে অনুষ্ঠিত হবে। আগামী মাসে এ নির্বাচন হবে। ফলাফল গণনা শুরু হবে ৮ নভেম্বর।
 
এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে—একই অভিযোগ সাম্প্রতিক সময়ে দিল্লি ও মহারাষ্ট্রের নির্বাচনের সময় উঠেছে। তারা বলেছেন, ‘মান কি বাত’ অনুষ্ঠানের কোনো অংশ যদি বিহার নির্বাচনে প্রভাব বিস্তার করা হচ্ছে বলে মনে হয়, তাহলে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। গত বছরের অক্টোবর থেকে ওই অনুষ্ঠানটি নিয়মিত প্রচার হয়ে আসছে।