ইনজুরির কবলে পড়েছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। বুধবার ভারতের বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে স্বাগতিক ভারত ‘এ’ জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে ক্রিকেট ম্যাচ খেলতে নেমে সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন তাসকিন।
তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনানো হয়েছে। তার বদলি হিসেবে দলভুক্ত হয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। আগামী শুক্রবারের মধ্যে তিনি বেঙ্গালুরু পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।
খবর বাসসের।
