টমাস মুলারের জোড়া গোলে ৩-০ গোলে অলিম্পিয়াকোসকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এছাড়া ৪-০ গোলে চেলসি হারিয়েছে ইসরায়েলের ম্যাকাভি তেল আবিবকে।
গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ অপরাজিত ছিল। কিন্তু জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ তাদের জয়ের ধারা ভেঙ্গে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। ম্যাচের প্রথমার্ধ গোলশূণ্য শেষ হলেও ছিল আক্রমণ ও প্রতি আক্রমণ। ম্যানুয়েল নয়্যার বাধা না হয়ে দাড়ালে বায়ার্নকে গোল হজম করতে হতো। কিন্তু দ্বিতীয়ার্ধর শুরু হওয়ার পরে ম্যাচের ৫১ গোল করেন টমাস মুলার। কিছুক্ষণের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ম্যাচের ৮৯ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি করেন মারিও গোটজে।
IMG0
এদিকে এডেন হ্যাজার্ডের হাস্যকর পেনাল্টি মিস স্বত্ত্বেও ইসরায়েলের দল তেল আবিবকে বড় ব্যবধানে হারিয়েছে চেলসি। প্রথমার্ধে অস্কার ও উইলিয়ান গোল করেন। দ্বিতীয়ার্ধে দিয়েগো কস্তা ও ফ্যাব্রিগাসের অবদানে ৪-০ গোলে জিতেছে চেলসি। উল্লেখ্য, এই মৌসুমে এটি চেলসির প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে জয়।
IMG1
চেলসি জিতলেও প্রিমিয়ার লিগের আরেক দল আর্সেনাল ডায়নামো জাগরেবের মাঠে ২-১ গোলে হেরে এসেছে। এছাড়া জিরুদের লাল কার্ড আর্সেনালের যন্ত্রণা আরো বাড়িয়েছে। দিনের অন্যান্য ম্যাচের ফলাফলগুলো হচ্ছে- বায়ার লেভারকুসেন-বাতে ৪-১, ডায়নামো কিয়েভ-পোর্তো ২-২, জেন্ট-লিওন ১-১,ভ্যালেন্সিয়া-জেনিত ২-৩। গোল ডটকম
