২ ইন্সুরেন্সের ২ উদ্যোক্তার শেয়ার বিক্রি ঘোষণা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ২২:১৯
 
 
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ইন্সুরেন্স কোম্পানির দুই উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। 
 
ডিএসই জানিয়েছে, পাইওনিয়ার ইন্সুরেন্সের উদ্যোক্তা মো. নাসির উল্লাহ তার হাতে থাকা কোম্পানিটির ৩ লাখ ৬২ হাজার ১২৮ টি শেয়ারের মধ্যে ২০ হাজার শেয়ার বিক্রি করবেন। 
 
ডেল্টা লাইফের উদ্যোক্তা মাহমুদ হাসান তার হাতে থাকা কোম্পানিটির ২০ লাখ ৬২ হাজার ৫০০ টি শেয়ারের মধ্যে ৩ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন।