ফিফার মহাসচিব সাময়িক বরখাস্ত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৫, ১২:৩০
 
ফিফা মহাসচিব জেরোম ভালকে’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার বিবিসির প্রতিবেদনে  এই তথ্য জানানো হয়েছে।
 
ফিফার এক বিবৃবিতে বলা হয়েছে, মহসচিবের বিরুদ্ধে পর পর কয়েকটি দুর্নীতির অভিযোগ রয়েছে।
 
বৃহস্পতিবার সংবাদমাধ্যমে বলা হয়েছে, ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবলে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে ৫৪ বছর বয়সী জেরেম ভালকের বিরুদ্ধে।
 
২০০৭ সাল থেকে জেরেম ফিফার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
 
এ বছরের মে মাসে দুর্নীতির অভিযোগে ফিফার সাতজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেফতার করে সুইস পুলিশ। এরপর জুনের প্রথম সপ্তাহে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সেপ ব্লাটার।