রিজেন্ট টেক্সটাইলের আইপিও আবেদন ১৪ অক্টোবর শুরু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৫, ২০:০৭
 
বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৪ অক্টোবর থেকে। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। দেশি ও প্রবাসী উভয় বিনিয়োগকারীর জন্য এ সময় প্রযোজ্য।
 
কোম্পানিটি পাঁচ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১২৫ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা দরে প্রতিটি শেয়ার ইস্যু করবে। 
 
২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী রিজেন্ট টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৯২ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩ দশমিক ১৭ টাকা।